গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে,বইবে ঝোড়ো হাওয়া 

    ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে,বইবে ঝোড়ো হাওয়া 

    0
    4
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে অলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
    শনিবারে ঝড়বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও রবিবার থেকে ফের বাড়বে ঝড়বৃষ্টি। বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আগামী ৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই ৭ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
    তবে ৪ মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছু জেলাতে।