
একসময়,রণবীর কপূর ও ক্যাটরিনা কইফ সাত বছর সম্পর্কে ছিলেন। শোনা যায়,তিক্ততার সঙ্গেই সেই সম্পর্ক শেষ হয়েছিল। সাক্ষাৎকারেও সেই তিক্ততা ভেসে উঠেছিল।এদিকে রণবীর ও ক্যাটরিনার শেষ একসঙ্গে কাজ ,জগ্গা জাসুস।
তার পরে একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন মাত্র। আবার কি সব তিক্ততা ভুলে এক পর্দায় ধরা দেবেন দুই তারকা? ২০০৮-২০০৯ সাল নাগাদ ,অজব প্রেম কী গজ়ব কহানী ছবির সেট থেকে প্রেম শুরু রণবীর ও ক্যাটরিনার।সেই সময়ে দীপিকার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর। অন্য দিকে সলমনের সঙ্গে ছিলেন ক্যাটরিনা। এর পরে রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক আরও দৃঢ় হয়। তাঁরা একসঙ্গে থাকতেও শুরু করেছিলেন সেই সময়ে।২০১৬ সালের শেষের দিকে বিয়ের পরিকল্পনাও ছিল তাঁদের। কিন্তু তার আগেই ভেঙে যায় সেই সম্পর্ক।সম্পর্ক ভাঙার পরে অনুরাগ বসুর ছবি জগ্গা জাসুস-এর শুটিং শেষ করেন। ছবির প্রচারে প্রকাশ্যেই কথা কাটাকাটি করতে দেখা গিয়েছিল তাঁদের।ওদিকে সম্পর্কে থাকাকালীন প্রকাশ ঝার ছবি রাজনীতি’তে অভিনয় করেছিলেন রণবীর ও ক্যাটরিনা। ছবিটি প্রশংসিত হয়েছিল। শোনা যাচ্ছে, তৈরি হবে,রাজনীতি ২। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ ঝা নিজেই জানিয়েছেন,ছবির কাজ নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। রণবীর ও ক্যাটরিনাকেও কি দেখা যাবে? পরিচালক জানিয়েছেন, কে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি। রাজনীতি’তে অজয় দেবগন, নানা পটেকর, অর্জুন রামপালও অভিনয় করেছিলেন।উল্লেখ্য, তিক্ততার সঙ্গে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক শেষ হলেও, সে সব এখন অতীত বলেই মনে করা হয়।রণবীর এখন আলিয়া ভট্টের সঙ্গে বিবাহিত।
অন্য দিকে ক্যাটরিনা বিয়ে করেছেন ভিকি কৌশলকে। রণবীর ও ভিকি ভাল বন্ধু বলেই শোনা যায়। তাঁরা একসঙ্গে ছবিতে অভিনয়ও করছেন। অন্য দিকে ক্যাটরিনা ও আলিয়ার মধ্যেও সুসম্পর্ক রয়েছে।









