গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় ঝড়বৃষ্টি! দক্ষিণের ৪ জেলায় সতর্কতা

    কলকাতায় ঝড়বৃষ্টি! দক্ষিণের ৪ জেলায় সতর্কতা

    0
    23
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    চৈত্রের শুরুতেই ঝড়ের দাপট শুরু হয়ে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় রবিবার সন্ধ্যায় ঝড় উঠেছিল।
    কলকাতাতেও ঝোড়ো হাওয়া বইছে দিনের অধিকাংশ সময়। ঝড়ে বাঁকুড়া-নদিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত আরও চার জন। একাধিক গাছ ভেঙে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচলও সাময়িক ভাবে ব্যাহত হয়েছে। এই পরিস্থিতি আরও কিছু দিন চলবে বলেই মনে করছেন আবহবিদেরা। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। সতর্কতা রয়েছে সোমবার এবং মঙ্গলবার। কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার হাওয়ার বেগ কিছুটা কমতে পারে। এর পর শনিবার এবং রবিবার ফের শহরে আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। তবে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
    ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে।