গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata লিফট বিপর্যয়ে হিউম্যান এরর! উঠছে প্রশ্ন, আরজি করে বিক্ষোভও

    লিফট বিপর্যয়ে হিউম্যান এরর! উঠছে প্রশ্ন, আরজি করে বিক্ষোভও

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    হিউম্যান এরর-র জন্যই আর জি করে লিফট বিপর্যয়। মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। লিফটম্যান থাকলে বিপর্যয় এড়ানো যেত বলে মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

    তবে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। এখনও বিপজ্জনকভাবে ৬ তলায় আটকে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত লিফট। চালু করা সম্ভব হয়নি অভিশপ্ত লিফটি। শনিবার ঘটনাস্থলে গিয়েও বেসমেন্টে নামতে পারেননি ফরেন্সিক বিশেষজ্ঞরা। সোমবার লিফট কোম্পানির কর্মীদের ডাকা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে পিডব্লউডি আধিকারিকদেরও। লিফট চালুর পর খতিয়ে দেখা হবে যান্ত্রিক ত্রুটির কারণ কি।

    এদিকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে আর জি কর হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস। স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা।