গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন, আত্মঘাতী প্রেমিক কাশ্মীরি যুবকও

    পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন, আত্মঘাতী প্রেমিক কাশ্মীরি যুবকও

    0
    34
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পার্লারে ঢুকে মহিলাকে এলোপাথাড়ি কোপ। মৃত্যু নিশ্চিত হয়েছে বুঝে নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মঘাতী হয়েছেন কাশ্মীরি যুবক।
    মঙ্গলবার দুপুরে হাড়হিম করা কাণ্ড দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলায়। জানা গিয়েছে বছর ৫০-র রূপবাণী দাসের ১৫ বছর ধরে তেঁতুলতলায় পার্লার চালাচ্ছেন।বেলার দিকে রূপবানী দাসকে তাঁর পার্লারের সামনে বাইকে করে ছেড়ে দিয়ে গিয়েছিলেন তাঁর স্বামী অনুপ কুমার দাস। অভিযোগ এর কিছু বাড়িতে ফোন যায়, জানানো হয় পার্লারের ভিতরে মারামারি চলছে। ফোন পেয়ে রূপবাণী দাসের স্বামী, ছেলে, জামাইবাবুরা গেলে রক্তাক্ত অবস্থায় রূপবাণী এবং এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এক কাশ্মীরি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রূপবাণী দাসের। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের।
    প্রত্যক্ষদর্শীদের দাবি অভিযুক্ত যুবক রূপবাণীকে খুনের পর নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছেন। এলাকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।