গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

    ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর পথে বড় পদক্ষেপ। কিম জং উন নিজে উপস্থিত থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড-ফুয়েল ইঞ্জিনের পরীক্ষা তদারকি করেছেন।
    রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র দাবি, এই পরীক্ষা দেশের কৌশলগত সামরিক শক্তি আরও মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। কেসিএনএ সূত্রে জানা গিয়েছে, নতুন এই ইঞ্জিনটি কার্বন ফাইবার কম্পোজিট উপাদান দিয়ে তৈরি এবং এর সর্বোচ্চ থ্রাস্ট ২ হাজার ৫০০ কিলোটন।
    এর আগে গত সেপ্টেম্বরের পরীক্ষায় এই ক্ষমতা ছিল প্রায় ১ হাজার ৯৭১ কিলোটন। ফলে স্বাভাবিকভাবেই এটি নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। বিশেষজ্ঞদের মতে, ইঞ্জিনের এই ক্ষমতা বাড়ানোর পিছনে মূল লক্ষ্য একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করা, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সম্ভাবনা বাড়ে। এই পরীক্ষাটি দেশের পাঁচ বছরের সামরিক উন্নয়ন পরিকল্পনার অংশ বলেও জানিয়েছে কেসিএনএ।