
আইসক্রিম বিক্রেতার সঙ্গে বচসা। তার জেরেই আইসক্রিম বিক্রেতার মুণ্ডচ্ছেদ করার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশে এক ব্যক্তির বিরুদ্ধে। তার পরে সেই কাটা মুন্ডু নিয়ে চলে যান নিজের বাড়িতে।
পুলিশের সন্দেহ, কাটা মুন্ডুটি রান্না করার পরিকল্পনা ছিল অভিযুক্তের। উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার ওই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ২৫ বছর বয়সি বাবলু প্রায়শই আইসক্রিম বিক্রি করতে বারাবাঁকির পারসওয়াল গ্রামে যান।
সেখানে আইসক্রিম বিক্রি করার সময়ে শঙ্কর যাদব নামে এক গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। কথা কাটাকাটি হয় উভয়ের। অভিযোগ, সেই সময়েই বাবলুর গলায় কাস্তের কোপ বসান শঙ্কর। ধড় থেকে মুণ্ড আলাদা করে দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, খুনের পরে বাবলুর কাটা মুণ্ড নিয়ে নিজের বাড়িতে চলে যান অভিযুক্ত।









