গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata ২ তৃণমূল কাউন্সিলরকে থানায় হাজিরার নোটিস

    ২ তৃণমূল কাউন্সিলরকে থানায় হাজিরার নোটিস

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সিইও দফতরে বিক্ষোভকাণ্ডে ২ তৃণমূল কাউন্সিলরকে নোটিস পাঠাল লালবাজার। ৩ দিনের মধ্যে ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং ৩৬ নম্বর ওয়ার্ডের ব্যাউন্সিলর সচিন সিংকে ৩ দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

    দুই কাউন্সিলর সহ আরও ৪ তৃণমূল নেতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে। স্ট্যান্ড রোডে শিপিং কর্পোরেশনের অফিসে যেখানে সিইওর দফতর সেখানে দুই কাউন্সিলরের নেতৃত্বে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারবার অনুরেধ করলেও লাভ হয়নি। পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে। এদিকে শুভেন্দু অধিকারীর মনোনয়নে সার্ভে বিল্ডিংয়ে বিনা অনুমতিতে তৃণমূলের মাইক বাজানো, জমায়েত, নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে জোড়া এফআইআর দায়ের হয়েছে।

    শুভেন্দু অধিকারীর মনোনয়ন পর্বে অশান্তির ঘটনায় আলিপুর এবং কালীঘাট থানায় এফআইআর দায়ের হয়েছে। I