গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home North 24Pgs বিক্ষোভের মুখে পানিহাটির বিজেপি প্রার্থী

    বিক্ষোভের মুখে পানিহাটির বিজেপি প্রার্থী

    0
    27
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। বুধবার পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন পানিহাটির বিজেপি প্রার্থী। অভিযোগ তখনই তৃণমূল কর্মীরা তাঁকে প্রচার করতে বাধা দেয়।

    সেই দলে আশাকর্মীরাও ছিলেন বলে অভিযোগ কার্যত কয়েকজন মহিলা কর্মী তেড়ে যান। দুইপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। পানিহাটির বিজেপি প্রার্থী বলেছেন তৃণমূলের থ্রেট কালচার বাহিনী, গুন্ডাবাহিনী তাঁরা এসে আক্রমণ করে। আশাকর্মীরাও আক্রমণ করেন। তাঁর দাবি প্রথমে তাঁরা জয় বাংলা স্লোগান দেন, তারপর অ্যাটাক করে। তাঁর এবং দলীয় কর্মীদের গায়ে আঘাত লেগেছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এভাবে তাঁকে থামানো যাবে না। এঁদের সবাইকে জেল খাটিয়ে ছাড়বেন। যদিও পাটিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ দাবি করেছেন বিজেপির প্রচার থেকে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছিল। তারই প্রতিবাদ করেছেন মহিলারা।

    এদিকে ডানকুনিতে প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভের মুখে পড়েছেন।