গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata স্ট্রং রুমে বন্দি প্রার্থীদের ভাগ্য

    স্ট্রং রুমে বন্দি প্রার্থীদের ভাগ্য

    0
    13
    ছবি সৌজন্যে : নিজস্ব

    টানা প্রচার, তর্কবিতর্ক শেষে বুধবারই শেষ হয়েছে রাজ্যে ২ দফার ভোট। শেষ হাসি কে হাসবে সবটাই জানা যাবে ৪ মে।

    তার আগে নজর এখন স্ট্রং রুমে। কলকাতা থেকে জেলা বিভিন্ন স্ট্রং রুমে এখন নিশ্ছিদ্র নিরাপত্তা। কার্যত মাছি গলার জায়গা নেই। স্ট্রংরুমের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ আর স্ট্রংরুমের ভিতরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। আগে ২০০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকলেও এখন সেই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। ২০০ কোম্পানির মধ্যে ১০০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি বিএসএফ, ১৫ কোম্পানি আইটিবিপি, ১৫ কোম্পানি এসএসবি জওয়ান নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রত্যেক স্ট্রংরুমের দায়িত্বে থাকছেন ১২ থেকে ১৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তবে এবার নির্বাচনে গণনাকেন্দ্রের সংখ্যা আগের তুলনায় কিছুটা কম। ২৯৪ আসনের জন্য এবার ৮৭টি গণনাকেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। ২০১৬-য় এই সংখ্যাটা ছিল ৯০ এবং ২০২১-এ ১০৮টি।

    রাজ্যের ২০২টি স্ট্রংরুমে ইভিএম সংরক্ষিত রয়েছে। যার পাহারায় রয়েছে ৬০৭ সেকশন বাহিনী।