
২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে তাঁরা প্রথম দফার নিবাচনে ভোট দিতে পারবেন। তেমনই ২৭ এপ্রিল যাদের নিষ্পত্তি করবে ট্রাইব্যুনাল তাঁরা ২৯ তারিখ দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন।
জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনাল নিষ্পত্তি করে ছাড়পত্র দিলেই বিবেচনাধীন ভোটাররা নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবেন। তবে ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে তারা ভোট দিতে পারবেন না। রাজ্যে বিবেচনাধীন ৬০ লাখ ভোটারের মধ্যে ২৭ লাখ নাম বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই সমস্ত ভোটাররা ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন। ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইব্যুনালের কাজে নিযুক্ত রয়েছেন। ২৮ ফেব্রুয়ারি কমিশন যে তালিকা প্রকাশ করেছিল সেখানে ৬০ লাখ ভোটারের নাম বিবেচনাধীন ছিল।
বিবেচনাধীন তালিকা থেকে ভোটার তালিকায় নাম ফিরেছে ৩২ লাখ। বাদ পড়েছে ২৭লাখ ভোটারের নাম।








