গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs বারুইপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি

    বারুইপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি

    0
    14
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বারুইপুরে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মদারাট পঞ্চায়েতের কবিন্দপুর এলাকায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্কে রয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার।
    স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম সজল সাপুই. তিনি পেশায় একজন অটো চালক। গভীর রাতে যখন সজলবাবু ও তাঁর পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন, ঠিক সেই সময় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। অভিযোগ, লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি বোমা সজলবাবুর বাড়ির পাঁচিলে সজোরে আঘাত করে। বোমার তীব্রতায় পাঁচিলের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকালে বাড়ির সামনে থেকে বোমার সুতলি ও একাধিক নিশান লক্ষ্য করা যায়। হঠাৎ এই হামলায় দিশেহারা সজলবাবুর পরিবার।

    ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছান মদারাট পঞ্চায়েত প্রধান রক্ষিত নস্কর। তিনি আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান।