গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports সপ্তম লিগা এফ ট্রফি জিতল বার্সার মেয়েরা

    সপ্তম লিগা এফ ট্রফি জিতল বার্সার মেয়েরা

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স

    নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে হারিয়ে টানা সপ্তমবারের মতো স্প্যানিশ মহিলা ফুটবল লিগ ট্রফি জিতেছে বার্সেলোনা।এই জয়ে লিগের ৪ ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করল কাতালান ক্লাবটি। 

    সিউতাত এস্পোর্তিভা দানি জার্কে স্টেডিয়ামে খেলার শুরু থেকে এস্পানিওলের সঙ্গে আধিপত্য বজায় রেখে ৪-১ ব্যবধানে বড় জয় তুলে নিয়েছে কাতালানরা।  এটা নিয়ে টানা সপ্তম ও সব মিলিয়ে ১১ বার লিগ ট্রফি জিতল বার্সেলোনার মেয়েরা।এই সাফল্যের মাধ্যমে চেলসির টানা ৬ শিরোপা জয়ের ইউরোপীয় রেকর্ডকে ছাড়িয়ে গেছে দলটি।এখন তাদের সামনে কেবল অলিম্পিক লিওঁ অবস্থান করছে।বার্সার কার্লা হুলিয়া মার্তিনেজ, ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন এবং তরুণ নরওয়ে স্ট্রাইকার মার্তিনে ফেঙ্গারের জোড়া গোলে এস্পানিওলের বিপক্ষে জয় নিশ্চিত হয়। এর আগে স্পানিওলের লায়া বালেস্তের পেনাল্টি গোলে খেলা ১-১ সমতায় ছিল।এই জয়ের ফলে ২৬ ম্যাচ থেকে বার্সার পয়েন্ট দাঁড়ালো ৭৫, যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৬ পয়েন্ট বেশি। রিয়াল মাদ্রিদ তাদের বাকি পাঁচটি ম্যাচ জিতলে সর্বোচ্চ ৭৪ পয়েন্টে পৌঁছাতে পারবে। সিজনে চার ট্রফির সবকটি জয়ের পথে ভালোভাবেই টিকে আছে বার্সেলোনা।

    লিগের আগে গত জানুয়ারিতে তারা জিতেছে সুপার কাপ।আগামী মাসে কোপা দে লা রেইনার ফাইনালে বার্সেলোনা খেলবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। আর চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে শনিবার বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে তারা।