গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International হরমুজে অবরোধের জেরে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

    হরমুজে অবরোধের জেরে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

    0
    5
    ছবি সৌজন্যে : এক্স

    হরমুজ প্রণালীতে ইরান ও আমেরিকা অবরোধ অব্যাহত থাকা এবং উভয়ের যুদ্ধবিরতিকে ঘিরে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৪ শতাংশ। আন্তর্জাতিক বাজারে আজ বৃহস্পতিবার দিনের শুরু থেকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৫ দশমিক ৬৩ ডলারে এবং অপরিশোধিত জ্বালানি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হচ্ছে ৯৬ দশমিক ৭৩ ডলারে।

    জ্বালানি পণ্যের বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম বেড়েছে ৪ দশমিক ০৬ শতাংশ।

    গড় হিসেবে উভয় ব্র্যান্ডের তেলের দাম বেড়েছে ৪ শতাংশ।