
প্রথম দফার ভোট মিটতেই সাময়িক স্বস্তি সুরাপ্রেমীদের। মাত্র দেড়দিনের জন্য ওয়াই শপের সাটার খুলতেই শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন দোকানে দোকানে। এই ছবি কলকাতা থেকে জেলা সর্বত্র।
কয়েকটি জায়গায় লাইন সামলাতেও দেখা গিয়েছে পুলিশকে। শনিবার সন্ধে ৬টার পর ফের তালা ঝুলবে মদের দোকান এবং বারে। তাই তড়িঘড়ি স্টক করার জন্যই মানুষজন লাইনে দাঁড়িয়েছেন। প্রতিবার ভোটের ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ থাকার নির্দেশ থাকলেও এবার তা বাড়িয়ে ৯৬ ঘণ্টা করা হয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় দফা ভোটের আগে শনিবার সন্ধে ৬টায় শেষ হচ্ছে সেই প্রিরিয়ড।
যদিও কমিশনের তরফে দাবি করা হয়েছে ৯৬ ঘণ্টার নির্দেশ তারা দেয়নি। আবগারি দফতরের কাছে এই বিষয়ে জানতে চাইবে।







