গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports পিছিয়ে পড়েও বায়ার্নের দুর্দান্ত জয়

    পিছিয়ে পড়েও বায়ার্নের দুর্দান্ত জয়

    0
    18
    ছবি সৌজন্যে : এক্স

    লিগ ট্রফি নিশ্চিত হওয়ার পরের ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়েছিল বায়ার্ন মিউনিখ। মাইন্সের মাঠে প্রথমার্ধেই তিন গোল হজম করে বড় ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন করে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় টানা দ্বিতীয়বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

    ম্যাচে শুরু থেকেই চাপে ছিল বায়ার্ন। ১৫ মিনিটে ডমিনিক, ২৯ মিনিটে নেবেল এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে শেরাল্ডো বেকার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মাইন্স।ম্যাচে ঘুরে দাঁড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যারি কেইন ও মাইকেল ওলিসেকে মাঠে নামান বায়ার্ন কোচ। এরপরই আক্রমণে গতি ফেরে দলটির।৫৩ মিনিটে নিকোলাস জ্যাকসনের গোলে ব্যবধান কমায় বায়ার্ন। ৭৩ মিনিটে মাইকেল ওলিসে আরও একটি গোল করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। ৮১ মিনিটে জামাল মুসিয়ালার গোলের পর সমতায় ফেরে জার্মান জায়ান্টরা।এর দু’ মিনিট পরই জয়সূচক গোলটি করেন হ্যারি কেইন। এই সিজনে এটি তার ৩৩তম গোল।

    শেষ ৩১ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে মাইন্স।