গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home International মার্কিন ঘাঁটিগুলো নিজেদেরই নিরাপদে রাখার শক্তি নেই : মোজতবা

    মার্কিন ঘাঁটিগুলো নিজেদেরই নিরাপদে রাখার শক্তি নেই : মোজতবা

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স
    পারস্য উপসাগরীয় দেশগুলিতে মার্কিন ঘাঁটিগুলি নিজেদেরই নিরাপদে রাখার শক্তি নেই। এমনই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
    তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে আমেরিকার ভূমিকা নিয়ে নতুন করে কঠোর মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
    তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মূল কারণ আমেরিকার সামরিক উপস্থিতি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএতে দেওয়া এক বক্তব্যে তিনি বলেছেন, ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণেই বর্তমান পরিস্থিতি আরো জটিল হয়েছে। খামেনির দাবি, পারস্য উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিদেশি বাহিনী ও সামরিক ঘাঁটি স্থাপনই এই অঞ্চলের অস্থিরতার প্রধান কারণ। তিনি আরও বলেছেন, এসব ঘাঁটি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই অক্ষম। তাই এই অঞ্চলের আমেরিকাপন্থী দেশগুলোকে নিরাপত্তা দেবে—এমন ধারণা করাও বাস্তবসম্মত নয়।