গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দিল্লিতে সরল আম্বেদকর-ভগত সিং-র ছবি, সরব আপ 

    দিল্লিতে সরল আম্বেদকর-ভগত সিং-র ছবি, সরব আপ 

    0
    145
    ছবি সৌজন্যে : এক্স
    বিজেপি দিল্লিতে ক্ষমতা দখলের পরই মুখ্যমন্ত্রীর অফিস থেকে আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি সরিয়ে দিয়েছে। বদলে দিল্লির মুখ্যমন্ত্রীর ঘরে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মহাত্মা গান্ধী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি। এমনই অভিযোগ করেছে দিল্লির বিরোধী দল আপ। আম আদমি পার্টি ক্ষমতায় থাকাকালীন দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তরে বি আর আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি থাকত। দিল্লির বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা এক্স হ্যান্ডেলে পোস্ট-এ লিখেছেন, বিজেপির দলিত বিরোধী মানসিকতা সর্বজনবিদিত।
    এবার সেটারই প্রমাণ পাওয়া গেল। অরবিন্দ কেজরিওয়াল বাবাসাহেব আম্বেদকর এবং শহিদ ভগৎ সিংয়ের ছবি দিল্লির সব দফতরে লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বিজেপি ক্ষমতায় এসেই ওই ছবিগুলি মুখ্যমন্ত্রীর দফতর থেকে সরিয়ে দিয়েছে। এতেই বোঝা যায় বিজেপি শিখ বিরোধী এবং দলিত বিরোধী পার্টি।কেজরিওয়াল বলছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর থেকে বাবাসাহেবের ছবি সরিয়ে লক্ষ লক্ষ শিখের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বিজেপি। যদিও মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বলেছেন, বাবাসাহেব বা শহিদ ভগৎ সিং কাউকেই অপমান করা হয়নি। দু’জনেই সম্মানীয় ব্যক্তি এবং পদপ্রপদর্শক। সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি লাগানো হয়েছে।
    আপ নিজেদের পাপ ঢাকতে অপপ্রচার করছে। এদিকে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিলাসবহুল শিসমহল-র অন্দরসজ্জা ঘুরে দেখানো হবে সাংবাদিকদের। গাইড হিসাবে থাকবেন খোদ বিজেপি নেতা! শিসমহল-বিতর্ক প্রসঙ্গে এমনটাই জানিয়েছে বিজেপি। প্রবেশ সিং বর্মা বলেছেন, পূর্ববর্তী আপ সরকার কী ভাবে মুখ্যমন্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের খরচ জোগাতে করদাতাদের অর্থ নয়ছয় করেছে, তা সবার জানা উচিত।