গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata সরস্বতী পুজোতে অন্য মেজাজে অভিষেক 

    সরস্বতী পুজোতে অন্য মেজাজে অভিষেক 

    0
    59
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    সরস্বতী পুজো উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মা সরস্বতী যেন সকলকে সঠিক চিন্তা, সঠিক উপলব্ধি এবং সঠিক কর্মের পথে পরিচালিত করেন—এই কামনা করেছেন রাজ্যপাল।
    এদিকে, একেবারে অন্য রূপে বাড়ির সরস্বতী পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবার নিয়ে তিনি ব্যস্ত সরস্বতী পুজোয়। অভিষেকের মেয়ে শাঁখ বাজাচ্ছে পাশে বসে৷ আর ছেলেকে কোলে নিয়ে বসে তৃণমূল সাংসদ স্বয়ং৷  স্ত্রী ও বাবাকেও দেখা গিয়েছে ছবিতে। এদিকে, সরস্বতী পুজোতে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পূজা উপলক্ষ্যে ৬ নম্বর মুরলীধর সেন লেন বিজেপি রাজ্য দফতরে মায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ। কলকাতার ভবানীপুর বিধানসভায় শিশু সংঘ পরিচালিত বাগদেবী সরস্বতী পুজোর মণ্ডপে মাতৃপ্রতিমা দর্শন ও পুজোদান করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    বালুরঘাটের নিজ বাসভবনে সপরিবারে বাগদেবীর আরাধনা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।