
জন্মাষ্টমী উপলক্ষে হাঁড়ি ভাঙার অনুষ্ঠানে গিয়ে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়ে ভারত মাতা কি জয় রব তুলেছিলেন অভিনেত্রী।তারপরেই ধেয়ে আসে কটাক্ষ। প্রশ্ন ওঠে, জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবসের মধ্যে পার্থক্য কি জানা নেই জাহ্নবীর? এ বার সেই সব কটাক্ষের জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই।
জন্মাষ্টমী উপলক্ষে দহি হান্ডি উৎসবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। মুম্বাইয়ের ঘটকোপারের এই অনুষ্ঠানটি ছিল। অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।সেখানে দেখা যায়, জন্মাষ্টমী উপলক্ষে দইয়ের হাঁড়ি ভাঙছেন জাহ্নবী। তার সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ রাম কদম।হাঁড়ি ভাঙতে ভাঙতে কৃষ্ণ নাম করেননি জাহ্নবী। তাঁর কণ্ঠে ভারত মাতার জয় ধ্বনি শোনা যায়।এই দেখেই অবাক হয়ে যায় নেটিজেনরা। কটাক্ষ শুনেই অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাব দিয়েছেন।জাহ্নবী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার পুরো ভিডিওটি শেয়ার করেছেন। সেই সঙ্গে অভিনেত্রী লিখেছেন,উদ্যোক্তারা ভারতমাতার জয় পরে যদি তিনি না বলতেন, তা হলেও সমস্যা তৈরি হতো। আর বললেও পুরো ভিডিও থেকে একটা অংশ কেটে নিয়ে ব্যঙ্গ শুরু হতো। কেন জন্মাষ্টমীতে ভারতমাতার জয় বলা হয়েছে তা নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তোলেন।
জাহ্নবী সেই প্রসঙ্গে বলেছেন, শুধু জন্মাষ্টমীর দিন নয়,রোজ বলবেন, ভারতমাতার জয়।জাহ্নবীর এই উত্তরে সন্তুষ্ট তার ফ্যান ফলোয়াররা। এদিকে অভিনেত্রী জাহ্নবী কাপুর এই মুহূর্তে ব্যস্ত তার আসন্ন ছবি পরম সুন্দরী নিয়ে। ছবির গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রের সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী।









