গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International পাক আকাশসীমায় বোমা আফগানের, হত ৫০ পাক সেনা

    পাক আকাশসীমায় বোমা আফগানের, হত ৫০ পাক সেনা

    0
    29
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    হামলার বদলা নিল আফগানিস্তান। তাদের সরকারি এক্স হ্যান্ডলে আফাগনিস্তান দাবি করেছে, পাকিস্তানে বিমানহামলা চালানো হয়েছে।
    সেই হামলায় অন্ততপক্ষে ৫০ পাক সেনা নিহত হয়েছেন। পাশাপাশি, এক্স হ্যান্ডলে আফগান সেনার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই লড়াই থামবে না। গত সপ্তাহের শনিবার আফগানিস্তানের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক বোমাবর্ষণ করেছিল পাকিস্তান। সেই হামলায় ১৯ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তার পরই পাক সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, আফগানিস্তানে জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে আফগানিস্তান পাল্টা দাবি করেন, জঙ্গিঘাঁটি নয়, লোকালয়ে হামলা চালিয়েছে পাক সেনা। তার পর পরই তারা হুঁশিয়ারি দিয়েছিল, এর বদলা শুধু সময়ের অপেক্ষা।
    সেই হুঁশিয়ারির পরই এই হামলা বলে মনে করা হচ্ছে। যদিও পাকিস্তানের তরফে এই হামলা সম্পর্কে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।