গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ডেনমার্ক সহ আট দেশে ১০ শতাংশ শুল্ক আমেরিকার !

    ডেনমার্ক সহ আট দেশে ১০ শতাংশ শুল্ক আমেরিকার !

    0
    36
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ফের শুল্কযুদ্ধ ! অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এই শুল্ক লাগু হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।
    নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশালে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এবার থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানো হবে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, বিশ্বশান্তি এবং নিরাপত্তার জন্য এই  শুল্ক চাপানো অত্যন্ত জরুরি ছিল। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি গ্রিনল্যান্ড ইস্যুতে তাঁর মনের মতো চুক্তি না হয় তবে ১ জুন থেকে মার্কিন মুলুকে ডেনমার্ক থেকে আসা পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপাবেন তিনি।
    প্রসঙ্গত, ট্রাম্পের হুমকির পরে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন , আমেরিকা যদি হামলা চালায়, তা হলে সেই মুহূর্তেই ন্যাটো ভেঙে যাবে। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর গ্রিনল্যান্ড নিয়ে সংঘাত চরমে পৌঁছাতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।