গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Newsdesk ইসরায়েলের জন্য সময় কিনছে আমেরিকা : হামাস

    ইসরায়েলের জন্য সময় কিনছে আমেরিকা : হামাস

    0
    119
    America is buying time for Israel  Hamas
    America is buying time for Israel Hamas

    হামাস জানিয়েছে, যেকোনো যুদ্ধবিরতি চুক্তি হলে অবশ্যই তাতে গাজায় ইসরায়েলের বর্তমান যুদ্ধের স্থায়ী অবসান থাকতে হবে।খবর অনুসারে, হামাস আমেরিকাকে অভিযুক্ত করে বলেছে, সংশোধিত চুক্তি প্রস্তাবের মাধ্যমে তারা কেবলমাত্র ইসরায়েলকে তাদের ‘গণহত্যা’ চালিয়ে যাওয়ার জন্য সময় কিনে দিচ্ছে।

    প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস,ইসরায়েলের নতুন শর্তের কিছু বিবরণ প্রকাশ করে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত এবং ১১ জুন রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক সমর্থিত চুক্তিতে স্বাক্ষর করতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের  চাপ প্রয়োগ চায় হামাস।হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেছেন, ইসরায়েল বাইডেনের প্রস্তাবে থাকা বিষয়গুলো থেকে সরে এসেছে। নেতানিয়াহুর কথা থেকে বোঝা যাচ্ছে যে, আমেরিকা তাকে আগের চুক্তি মেনে চলার অর্থ বোঝাতে ব্যর্থ হয়েছে।এর মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল চুক্তি কার্যকর করার চেষ্টা করছে অন্যদিকে হামাস চুক্তি থেকে পিছিয়ে যাচ্ছে। হামাস বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে, এ মন্তব্য বিভ্রান্তিকর এবং তারা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও নতুন শর্তগুলো আগের কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ।