
এ বারও সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। তার পরেই রয়েছে ডেনমার্ক এবং আইসল্যান্ড।
সুখী দেশের তালিকায় এ বছর ১৪৭টি দেশের মধ্যে সবার শেষে রয়েছে আফগানিস্তান ২০২৪ সালে সুখী দেশের তালিকায় ১২৪ নম্বর স্থানে ছিল ভারত। এ বার ভারত ১১৮ নম্বরে উঠে এসেছে।পাকিস্তান রয়েছে ১০৯ নম্বরে। শ্রীলঙ্কা আছে ১৩৩তম স্থানে। তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে চীন। তারা রয়েছে ৬৮ নম্বর স্থানে। ইউক্রেন, মোজাম্বিক, ইরাক, ইরান, প্যালেস্টাইন, কঙ্গো, উগান্ডা এই তালিকায় ভারতের আগে রয়েছে।আমেরিকা রয়েছে ২৪ নম্বর স্থানে। তার আগেই রয়েছে ব্রিটেন।একটি দেশ কতটা সুখী, তা মূলত সংশ্লিষ্ট দেশগুলির নাগরিকদের কাছে দৈনন্দিন জীবনযাপন কেমন, তা জানতে চাওয়া হয়। সে দেশের মানুষজন গোষ্ঠীবদ্ধ জীবনে অভ্যস্ত কি না, একসঙ্গে খাবার ভাগ করে খায় কি না, বিপদে একে অপরের পাশে দাঁড়ায় কি না, তা গুরুত্ব সহকারে দেখা হয়।উল্লেখ্য,প্রতি বছরই ২০ মার্চ দিনটিকে আন্তর্জাতিক সুখ দিবস হিসাবে পালন করা হয়।
আর এ দিনই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স বা,বিশ্বের সুখ-সূচক প্রকাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার।









