গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ২ দিনে অন্তত ২৫০ মাওবাদীর আত্মসমর্পণ, উচ্ছ্বসিত শাহ

    ২ দিনে অন্তত ২৫০ মাওবাদীর আত্মসমর্পণ, উচ্ছ্বসিত শাহ

    0
    71
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতে গত দু’দিনে ২৫০ জনেরও বেশি মাওবাদী বিদ্রোহী আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিবৃতিতে বলেছেন, গত দুই দিনে মোট ২৫৮ জন অস্ত্রসজ্জিত বামপন্থী চরমপন্থী সহিংসতা ত্যাগ করেছে, এটি সংগ্রামের এক ঐতিহাসিক দিন।
    এর মধ্যে ছত্তিশগড়ে বৃহস্পতিবার ১৭০ জন এবং বুধবার ২৭ জন আত্মসমর্পণ করে, পাশাপাশি প্রতিবেশী মহারাষ্ট্রে আরো ৬১ জন অস্ত্র সমর্পণ করে বলে অমিত শাহ জানান।তিনি বলেছেন, সহিংসতা ত্যাগ করার তাদের সিদ্ধান্ত প্রশংসনীয়… এটি প্রমাণ করে যে নকশালবাদ এখন মৃত্যুপথযাত্রী। ১৯৬৭ সালে কিছু গ্রামবাসীর সামন্ত প্রভুদের বিরুদ্ধে বিদ্রোহ থেকে সূচনা হওয়া নকশাল আন্দোলনে এখন পর্যন্ত ১২ হাজারেরও বেশি বিদ্রোহী, সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
    ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে আন্দোলনটি দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় প্রভাব বিস্তার করেছিল এবং তখন এর যোদ্ধার সংখ্যা ছিল আনুমানিক ১৫ হাজার থেকে ২০ হাজার। নয়াদিল্লি ঘোষণা করেছে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে এই বিদ্রোহ সম্পূর্ণরূপে দমন করা হবে।