গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International রুশ প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেন হামলা ! ক্ষুব্ধ আমেরিকা 

    রুশ প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেন হামলা ! ক্ষুব্ধ আমেরিকা 

    0
    60
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টায় ক্ষুব্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন,আমি এটা একদমই পছন্দ করছি না। মোটেও ঠিক হয়নি।
    আমি খুবই রেগে গিয়েছিলাম। এটা সংবেদনশীল সময়। এখন এ সব করার সঠিক সময় নয়। কেউ আক্রমণাত্মক হয়ে উঠলে, তার বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক হয়ে ওঠা এক বিষয়। কিন্তু কারও বাড়িতে হঠাৎ হামলা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। যদিও সূত্রের খবর এখনও আমেরিকার হাতে নিশ্চিত কোনো প্রমান নেই। রুশ প্রশাসনের দাবি, সোমবার রাতে নভগরেড এলাকায় পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনা।
    খবর একসঙ্গে নাকি ৯১টি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলার চেষ্টা হয়েছিল। যদিও রাশিয়ার এই অভিযোগ মানতে নারাজ ইউক্রেন প্রশাসন।এটাকে মিথ্যা প্রচার অভিযোগ বলে অভিহিত করেছেন তিনি। প্রসঙ্গত, দীর্ঘ চার বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার চেষ্টা করে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।