গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs ভাঙড়ে কনস্টেবলকে রাস্তায় ফেলে চড়, কিল, ঘুসি

    ভাঙড়ে কনস্টেবলকে রাস্তায় ফেলে চড়, কিল, ঘুসি

    0
    157
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফের আক্রান্ত পুলিশ। এবার ভাঙড়ের পোলেরহাটে জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মার খেয়েছে পুলিশ।
    সুশান্ত মণ্ডল নামে এক কনস্টেবলকে রাস্তায় ফেলে চড়, কিল, ঘুসি মারার অভিযোগ উঠছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভাঙড়ের পোলেরহাটের নাটাপুকুর জমি নিয়ে বিবাদ থেকে সংঘর্ষে জড়ায় রসিদ মোল্লা , নাসিরুদ্দিন মোল্লা, জাহাঙ্গির মোল্লারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই অভিযুক্তকে আটক করে। তাদের গাড়িতে তোলার সময়ই একাংশ গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ। মাটিতে ফেলে কিল, চড়, ঘুসি হয় কলকাতা পুলিশের কনস্টেবলকে।
    সেই সুযোগে এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামবাসীরা। এমনকী পুলিশের গাড়ি ভাঙচুরের হুমকিও দেওয়া হয়। পরে আরও বাহিনী পৌঁছে পুলিশকে মারধরের ঘটনায় দু’জনকে আটক করেছে।