গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment নববর্ষে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু 

    নববর্ষে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু 

    0
    7
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    নতুন বাংলা ক্যালেন্ডারের সঙ্গে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র শুভসূচনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বুধসকালে রাজ্যজুড়ে যখন নববর্ষযাপনের আমেজ, তখন অ্যাকশন বলে পূর্ব কলকাতায় পুজোর ছবির শুটিং শুরু করেছেন পরিচালকজুটি।

    চব্বিশ সালের পুজোর বক্স অফিসে গেমচেঞ্জার হিসেবে নাম লিখিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুরূপী। বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে, এমনকী আন্তর্জাতিকস্তরের স্ক্রিনিংয়েও দর্শককুলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছ্যাঁচড়াপুরের ছিঁচকে’নয়, বরং ভালোবেসে ডাকাতি করা বিক্রম। দু’বছর পর আবারও পুজোর পর্দায় সদলবলে ঝাঁপিয়ে পড়তে চলেছে বহুরূপী’রা। তবে এবার যে ডাকাতি আরও বড় পরিসরে হবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন নন্দিতা-শিবপ্রসাদ।নববর্ষের সকালে যিশু সেনগুপ্তকে নিয়ে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র সেট থেকে সেই চমকই দিয়েছেন পরিচালকজুটি। যিশু বনাম শিবপ্রসাদের ডাকাতিযুদ্ধে এবার খেলা আরও জমবে, তেমনটা আন্দাজ করাই যায়। সেখান থেকেই ক্ল্যাপস্টিক হাতে পুজোর বক্স অফিস লুটে’র আগাম আভাস। পয়লার সকালে নতুন শুরুর জন্য ভ্রাতৃসম শিবপ্রসাদকে শুভেচ্ছা জানিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, জানলা দিয়ে আবারও অফুরান আলো বাতাস আসুক। নববর্ষের ও নতুন গল্পের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা ।পরিচালক-অভিনেতাকে পালটা শুভেচ্ছা জানিয়ে শিবপ্রসাদের উত্তর, বড় দাদার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে শুরু করলাম। শুভ নববর্ষ। এদিকে বৈশাখের পয়লা দিনে সাতসকালে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র টিম নিয়ে সদলবলে বানতলায় পৌঁছে গিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ।সেখানেই পরিচালকজুটির ফ্রেমে শট দিচ্ছেন নতুন ডাকাত যিশু সেনগুপ্ত। শুটের পয়লা দিনে সেটে হাজির কৌশানী মুখোপাধ্যায় এবং প্রদীপ ভট্টাচার্যরাও। উল্লেখ্য, এই ছবিতে সোহিনী সরকারও রয়েছেন।এই প্রথমবার উইন্ডোজ-এর ঘরে কাজ করছেন অভিনেত্রী সোহিনী।

    তবে শুটিংয়ের পয়লা দিনে তিনি নেই। দিন কয়েক বাদে বহুরূপী ২-এর কাজে যোগ দেওয়ার কথা সোহিনীর।