গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

    জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

    0
    55
    ছবি সৌজন্যে : এক্স
    বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে। দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতেও দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।গত মাসে মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে অ্যাতেলেতিকোর কাছে ৪-০ গোলে হারের ধাক্কা সামলাতে পারেনি কাতালান ক্লাবটি।
    দ্বিতীয় লেগে ঘরের মাঠে দারুণ লড়াই করলেও সেই বড় ব্যবধান পুষিয়ে ওঠা সম্ভব হয়নি।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ২৯ মিনিটে মার্ক বার্নাল গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে আবারও গোল করেন বার্নাল।এতে ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা এবং সমতায় ফিরতে প্রয়োজন ছিল আর মাত্র একটি গোলের। কিন্তু শেষ পর্যন্ত অ্যাতলেতিকোর শক্ত রক্ষণভাগ ভাঙতে পারেনি স্বাগতিকরা।ম্যাচ শেষে রাফিনহা বলেছেন, ৪-০ ব্যবধান কাটিয়ে ওঠা সহজ নয়, এটা আমরা জানতাম। তবুও দল সর্বোচ্চ চেষ্টা করেছে।আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম, তাই হতাশ লাগছে।
    অন্যদিকে অ্যাতলেতিকোর গোলরক্ষক হুয়ান মোসো বলেছেন, এটি ছিল ১৮০ মিনিটের লড়াই। আমরা কঠিন সময় পার করেছি, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পেরেছি।এই জয়ের ফলে কোপা দেল রে ফাইনালে উঠেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। কোচ দিয়েগো সিমিওনের দলটি ২০১২-১৩ সিজনের পর প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে খেলবে।