
১০ বছরে কৃষকদের সঙ্গে দুর্ব্যবহারই স্পষ্ট করেছে বিজেপি কৃষক বিরোধী। এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অভয় দুবে। তিনি বলেছেন, ক্ষমতায় এসে বিজেপি এমএসপিতে শস্য কেনা বন্ধ করেছে।
পাশাপাশি কংগ্রেস কৃষকদের জমির ন্যায্য ক্ষতিপূরণ আইনকে আটকাতে তিনটি অধ্যাদেশ নিয়ে এসেছে। সুপ্রিম কোর্টে একটি হলফনামা দিয়ে তারা জানিয়েছে, কৃষকদের খরচের ৫০ শতাংশ সমর্থন মূল্য দেওয়া হলে বাজার শেষ হয়ে যাবে। ২০১৬ সালে প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুন করার কথা বলেছিলেন, কিন্তু কৃষকের আয় প্রতিদিন ২৭ টাকা রয়ে গিয়েছে। অন্যদিকে কৃষকদের ওপর ঋণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী এক জনসভায় সেরা শস্যবিমা প্রকল্পের কথা বললেও সেটি আদপে বেসরকারি সংস্থাগুলির জন্য লাভের মুখ হয়ে উঠেছে। সব থেকে বড় বিষয় কৃষকদের ক্ষতি করতে তিনটি কালো আইন নিয়ে এসেছে।









