গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দিল্লির নাম বদলে শাহকে চিঠি বিজেপি সাংসদের

    দিল্লির নাম বদলে শাহকে চিঠি বিজেপি সাংসদের

    0
    38
    ছবি সৌজন্যে : এক্স

    কেরলের নাম বদলের পর এবার রাজধানী দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ করার দাবিতে সরব হয়েছেন বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল। সম্প্রতি এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চিঠি লিখে নিজের দাবি পেশ করেছেন দিল্লির চাঁদনিচক কেন্দ্রের লোকসভার প্রার্থী।

    স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে দিল্লির নাম বদলের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছেন প্রবীণ। লিখেছেন,ইন্দ্রপ্রস্থ নামটি দেশের রাজধানীর ঐতিহাসিক শিকড়, সভ্যতাগত পরিচয়কে পুনর্স্থাপিত করবে। প্রাচীন সাহিত্য, প্রত্নতাত্ত্বিক গবেষণাগুলি ইন্দ্রপ্রস্থ নামের ঐতিহাসিক দলিল। মহাভারতে বর্ণনা অনুযায়ী পাণ্ডবদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। যা যমুনা নদীর তীরে অবস্থিত এক অসাধরণ শহর। সেই শহরের সঙ্গে আধুনিক দিল্লির ভৌগলিক অবস্থান অবিকল মিলে যায়। ফলে বর্তমান নাম এই শহরের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে মেলে না।তিনি আরও লিখেছেন,পুরাণ কিলায় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ কর্তৃক পরিচালিত প্রত্নতাত্ত্বিক খননে খ্রিস্টপূর্ব প্রায় এক হাজার প্রাচীন বসতির সন্ধান পাওয়া গিয়েছে। যা ইন্দ্রপ্রস্থকে ঐতিহাসিকভাবে মান্যতা দেয়। বর্তমানে যেখানে দিল্লি রয়েছে ইন্দ্রপ্রস্থ সেখানেই সমৃদ্ধ হয়েছিল।

    পাশাপাশি বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালর আরও পরামর্শ, দিল্লির কোনও একটি স্থানে পাণ্ডবদের মূর্তি প্রতিষ্ঠা করা হোক যাতে সংস্কৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান থাকে। অমিত শাহের পাশাপাশি একই দাবিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও চিঠি লিখেছেন বিজেপি সাংসদ।