গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata কসবার হোটেলে চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের বিবস্ত্র দেহ

    কসবার হোটেলে চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের বিবস্ত্র দেহ

    0
    56
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কসবার হোটেল থেকে চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছে। দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসাঙ্কা এক তরুণী এবং এক যুবকের সঙ্গে কসবার কনস্যুলেটের হোটেলের ৪ তলার একটি ঘরে উঠেছিলেন। অনলাইনের মাধ্যমে হোটেল বুক করেছিলেন তাঁরা।

    শুক্রবার রাত সাড়ে ৮টায় কসবার রাজডাঙার কনস্যুলেট হোটেলে ৩ জনেই চেকইন করেছিলেন। এরপর রাত ২টোয় চেক আউট করে বেরিয়ে গিয়েছিলেন এক তরুণী ও যুবক। কিন্তু শনিবার বেলা হয়ে গেলেও আদর্শ নামে ওই যুবক না বেরনোয় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। এরপরেই ঘরের মধ্য থেকে বিবস্ত্র অবস্থায় আদর্শ-র দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই ফরেন্সিক, স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার। মাথায় আঘাতের চিহ্ন এবং নাকে রক্তের দাগ দেখে মনে করা হচ্ছে ওই যুবককে খুন করা হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে বীরভূমের দুবরাজপুরের বাজারপাড়ার বাসিন্দা ৩৩ বছরের আদর্শ সল্টলেকের একটি চ্যাটার্ড ফার্মের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ব্যবা কাপড়ের ব্যবসায়ী। পরিবারের তরফে জানা গিয়েছে কাজের সূত্রে ৩-৪ বছর ধরে কলকাতায় থাকতেন। বাঙুড়ে তিন বন্ধুর সঙ্গে ফ্ল্যাট শেয়ার করে থাকতেন আদর্শ। শুক্রবার রাত দশটায় পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল আদর্শের। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

    গত মাসে পার্ক স্ট্রিটের হোটেলের বক্স খাট থেকে পিকনিক গার্ডেনের বাসিন্দা রাহুল লাল নামে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল। খুনের অভিযোগে শক্তিকান্ত বেহার, সন্তোষ বেহার নামে দুই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছিল।