গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কট বিআরএস, বিজেডি-র

    উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কট বিআরএস, বিজেডি-র

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স
    মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত থাকবে বিআরএস এবং বিজেপি। ভারত রাষ্ট্র সমিতি এবং বিজু জনতা দলের তরফে সোমবার একথা জানানো হয়েছে। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র তথা বিআরএসের কার্যনির্বাহী সভাপতি কেটি রামা রাও দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
    অন্যদিকে, ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের তরফে বিজেডির রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য তথা সাংসদ সম্মিত পাত্র দলীয় অবস্থান স্পষ্ট করেছেন। রামা রাও বলেছেন, তেলেঙ্গানায় ইউরিয়ার ঘাটতি নিয়ে কৃষকেরা দুর্দশার মুখে পড়েছেন।
    তাঁদের প্রতি সহানুভূতি জানাতে বিআরএস ১ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকবে। অন্যদিকে সস্মিত বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোট থেকে সমদূরত্ব বজায় রাখতে চায় তাঁদের দল। তাঁদের সম্পূর্ণ মনোযোগ ওড়িশা এবং তার সাড়ে চার কোটি মানুষের উন্নয়নের ওপর।