গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Alipurduar ভোটের মুখে গাড়ির মধ্যে বান্ডিল বান্ডিল টাকা

    ভোটের মুখে গাড়ির মধ্যে বান্ডিল বান্ডিল টাকা

    0
    301
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভোটের মুখে গাড়ির মধ্যে থরে থরে টাকার বান্ডিল। আলিপুরদুয়ারে অসমের নম্বর প্লেট দেওয়া গাড়ি দেখতেই সন্দেহ হয় পুলিশের।
    এরপর তল্লাশির সময় চমকে যায় পুলিশ। গাড়ির মধ্যে ৫০০ এবং ১০০ টাকার নোটের বান্ডিলে ভরা। যার গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েচে তিনি অসমের একজন রেশন ডিলার, সুপারির ব্যবসায়ীও। বিকেন ঈশ্বরারি ওই ব্যবসায়ীর ওই টাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন। টাকার উৎসই বা কী খতিয়ে দেখছে পুলিশ। আদর্শ আচরণবিধি কার্যকর হতে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে। সেই নাকা চেকিংয়ে চলাকালীন অসমের নম্বর প্লেট লাগানো গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তল্লাশিতে ২ লাখ ৭৫ হাজার উদ্ধার করে পুলিশ। তবে ব্যবসায়ী দাবি করেছেন তিনি প্রায়ই অসম থেকে আলিপুরদুয়ারে আসেন। বিভিন্ন জায়গায় শপিং করেন। সেজন্যই টাকা এনেছেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
    এদিকে বুধবার সকাল থেকেই কমিশনের স্ট্যাটিক সার্ভেলেন্স টিম কাজে নেমে পড়েছে। মুকুন্দপুরে নির্বাচন কমিশনের আধিকারিক এবং পূর্ব যাদবপুর থানার পুলিশ বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালিয়েছে।