গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International লোহিত সাগরে কেবল কাটা, মধ্যপ্রাচ্য ও দঃ এশিয়ায় নেট বিভ্রাট

    লোহিত সাগরে কেবল কাটা, মধ্যপ্রাচ্য ও দঃ এশিয়ায় নেট বিভ্রাট

    0
    115
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় সমুদ্রের তলদেশে একাধিক কেবল কাটা পড়ার পর ইন্টারনেট বিভ্রাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ওয়েবসাইটে প্রকাশিত এক স্ট্যাটাস আপডেটে মাইক্রোসফট জানিয়েছে, লোহিত সাগরে সমুদ্রতলদেশীয় ফাইবার কেবল কেটে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যাওয়া নেটওয়ার্ক ট্রাফিকের বিলম্ব হতে পারে।
    বিশ্বব্যাপী সফটওয়্যার জায়ান্টটি আরও জানিয়েছে, এ ঘটনায় তাদের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং সেবায় প্রভাব পড়েছে, অ্যামাজনের পর যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যাটফর্ম। তবে সাধারণ নেটওয়ার্ক ট্রাফিকে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কোম্পানিটি। বিবৃতিতে আরও বলা হয়েছে, যে নেটওয়ার্ক ট্রাফিক মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যায় না, সেটি প্রভাবিত হয়নি।
    পরিস্থিতি পরিবর্তন হলে অথবা প্রতিদিন আপডেট দেওয়া হবে। এদিকে ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ভারত, সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে ইন্টারনেট সংযোগের অবনতি হয়েছে, যার ফলে গতি কমে গিয়েছে এবং মাঝে মাঝে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে।