গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা বিশ্ববিদ্যালয়ের উধাও শতাধিক উত্তরপত্র

    কলকাতা বিশ্ববিদ্যালয়ের উধাও শতাধিক উত্তরপত্র

    0
    111
    বাংলা বিভাগের স্নাতকোত্তর পরীক্ষার ১২০ জন ছাত্রছাত্রীর উত্তরপত্রই হারিয়ে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। মূলত ৩টি কলেজের উত্তরপত্র ছিল।
    বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ১৯ কলেজের বাংলা স্নাতকোত্তরের কোর্য পড়ানো হয়। এপ্রিল মাসে পরীক্ষা হয়েছিল। যে ১২০ জন ছাত্রছাত্রীর উত্তরপত্র খোয়া গিয়েছে তাদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কলেজে ছাত্রছাত্রী।
    কলকাতার দুটো কলেজের ছাত্রছাত্রীরাও এই তালিকায় রয়েছে। প্রত্যেকেই প্রথম বর্ষের। এমন ঘটনায় কলেজগুলোকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল