গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk সোমবার ফের স্টেটাস রিপোর্ট দেবে সিবিআই 

    সোমবার ফের স্টেটাস রিপোর্ট দেবে সিবিআই 

    0
    158

    সোমবার সিবিআইকে আর জি কর-কাণ্ডের ফের তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেছেন, ওপেন কোর্টে কিছু মন্তব্য করতে চান না তিনি।

     

    যাতে তদন্তে প্রভাব পড়ে। তদন্তে নতুন কী কী তথ্য উঠে এসেছে, তা নিয়ে আগামী সোমবার স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে। আর জি কর মামলার শুনানি পর্বের শুরুতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।এরপরেই প্রধান বিচারপতি জানতে চান, চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন যুক্ত করা হয়েছিল। জবাবে রাজ্যের তরফে বলা হয়, দুপুর ১টা ৪৭ মিনিটে মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছিল। এরপর দুপুর ২টো ৫৫মিনিটে অস্বাভাবিক মৃত্যু মামলা যুক্ত করা হয়েছিল। জেনারেল ডায়েরি কখন করা হয়েছিল, সেই তথ্যও জানতে চায় আদালত। রাজ্য জানায়, জেনারেল ডায়েরিও ২টো ৫৫মিনিটেই করা হয়েছিল।এরপরে আর জি করের ঘটনায় সিসিটিভি ফুটেজ কি সিবিআইকে দেওয়া হয়েছিল বলে জানতে চান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। জবাবে সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, ২৭ মিনিটের মোট চারটি ক্লিপিং দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।পাশাপাশি সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে বলেছেন, ৯ অগাস্ট সকাল সাড়ে ৯টায়  চিকিৎসকের দেহ দেখতে পাওয়া গিয়েছিল। ফরেন্সিক রিপোর্ট বলছে, দেহ যখন পাওয়া গিয়েছিল, তখন তা অর্ধনগ্ন অবস্থায় ছিল। তাঁর দেহে ক্ষতচিহ্ন ছিল। ওই সব নমুনা এইমস বা অন্য কোনও ল্যাবরেটরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।