গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata আর জি কর কাণ্ডে তৃতীয় স্টেটাস রিপোর্ট সিবিআই-র

    আর জি কর কাণ্ডে তৃতীয় স্টেটাস রিপোর্ট সিবিআই-র

    0
    154
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদহ আদালতে তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সূত্র মারফত খবর, নতুন করে ১২ জনের সাক্ষ্যগ্রহণের উল্লেখ করা হয়েছে।

    নজরে রাখা হয়েছে ২০০ টি ভিডিও ক্লিপের ওপরেও। এর আগে আদালতে তিন পাতার স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। তদন্তকারীরা তখন জানিয়েছিলেন, নতুন ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। হাসপাতালের আরও কিছু জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। নতুন করে তিন জনের কল ডিটেলস দেখা হচ্ছে বলেও আগের রিপোর্টে জানানো হয়েছিল।

    অন্যদিকে আর জি করে ধর্ষিত ও নিহত নির্যাতিতার মোবাইল ফোন মৃত্যুর পরেও ব্যবহার করা হয়েছে, সোমবার শিয়ালদহ আদালতে মুখবন্ধ খামে এই ঘটনা নিয়ে একটি সিনপসিস জমা দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। যদিও আদালতে এটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।