গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National মনরেগা-র নাম বদল মহাত্মা-র অপমান : রাহুল, পাল্টা 

    মনরেগা-র নাম বদল মহাত্মা-র অপমান : রাহুল, পাল্টা 

    0
    82
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মনরেগা-র নাম পরিবর্তনে কেন্দ্রের বিলের বিরোধিতা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, এটা আদতে মহাত্মা গান্ধীর অপমান।
    এক্স বার্তায় রাহুল লিখেছেন, এমজিএনআরইজিএ মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের স্বপ্নের জীবন্ত প্রতীক। এটি লক্ষ লক্ষ গ্রামীণ ভারতীয়ের জীবনরেখা হয়ে উঠেছে এবং কোভিড মহামারির সময়ে এটি এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুরক্ষা কবজ হিসাবে প্রমাণিত হয়েছে। তবুও এই প্রকল্প বরাবরই প্রধানমন্ত্রীকে অস্থির করেছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার গত দশ বছর ধরে পরিকল্পিত ভাবে একে দুর্বল করার চেষ্টা করছে। রাহুলের মতে, এই নতুন বিল মহাত্মা গান্ধীর আদর্শের সরাসরি অপমান। এখন নরেন্দ্র মোদী এমজিএনআরইজিএ-কে কেন্দ্রীভূত করে নিয়ন্ত্রণের এক হাতিয়ারে পরিণত করতে চান। রাহুলের আর অভিযোগ, ব্যাপক পরিমাণে বেকারত্বের মাধ্যমে ভারতের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করার পরে মোদী সরকার এখন দরিদ্র গ্রামীণ পরিবারের নিরাপদ জীবিকাকে লক্ষ্য করেছে।
    এদিকে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, চুরি রোধে মনরেগা-র বিলে পরিবর্তন আনা হয়েছে। আর আগে ১০০ দিন ছিল, মনরেগা-র কাজ, বর্তমানে তা বাড়িয়ে ১২৫ দিন করা হল, যাতে লাভ হবে গরিব মানুষের।