গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National প্রতিরক্ষা বরাদ্দের সদ্ব্যবহার না, বলল সংসদীয় কমিটি

    প্রতিরক্ষা বরাদ্দের সদ্ব্যবহার না, বলল সংসদীয় কমিটি

    0
    104
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দের পুরোপুরি সদ্ব্যবহার করতে ব্যর্থ কেন্দ্র সরকার। এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রককে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। 
    অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ চলতি বছরের বাজেট বক্তৃতায় ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ৬ লক্ষ ৮১ হাজার টাকা করার কথা ঘোষণা করেছিলেন। নির্মলা জানিয়েছিলেন, মোট বাজেট বরাদ্দের মধ্যে মূলধনি ব্যয়ের পরিমাণ ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা। অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য এই অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি, প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদন ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। বিজেপি সাংসদ রাধামোহন সিংহের নেতৃত্বাধীন প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা -র ভূমিকার প্রশংসা করা হয়েছে।
    এ ক্ষেত্রে বরাদ্দকৃত বাজেট তহবিলের সম্পূর্ণ ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রককে।