রবীন্দ্রসঙ্গীতে ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

0
111
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
প্রথমবার ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র সঙ্গীতে প্রেম দিবসে বিশেষ শুভেচ্ছায় মুখ্যমন্ত্রী লিখেছেন তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার।
জনমে জনমে যুগে যুগে আনিবার। শেষে লিখেছেন হ্যাপি ভ্যালেন্টাইনস ডে, ভালবাসা দীর্ঘজীবী হোক। এর আগে কখনও প্রেম দিবসে মুখ্যমন্ত্রীকে পোস্ট করতে দেখা যায়নি। ওই পোস্টের ব্যাখ্যা করেছেন তিনি। ভালবাসা সবসময় জাত, ধর্ম, বর্ণে বেড়াজালকে অতিক্রম করে।
তিনি যে মানুষের জন্য কাজ করে চলেছেন তার নেপথ্যেও রয়েছে অকৃত্রিম ভালবাসাই। আর এই ভালোবাসাই মানুষকে সমস্ত ঝড়ঝাপটা সামলাতে শেখায়, ধৈর্যশীল করে তোলে, ন্যায়বিচার, সম্মানের জন্য লড়াই করতে শেখায়।