
যাঁদের হাতে বোমা আছে তাদের বই ধরাবে বিজেপি। যাঁদের হাতে তলোয়ার রয়েছে তাদের পেন ধরাবে বিজেপি।
বড়বাজারে সংখ্যালঘু মোর্চার অনুষ্ঠানে এমনই বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড থেকে এরাজ্যে বেশি সংখ্যালঘুরা খুন হয়েছেন। ধর্ষণের ঘটনা ঘটেছে। তাঁর কথায় মুর্শিদাবাদ, ভাঙড়, মালদায় তো বিজেপির প্রভাব নেই। তবে কেন সেখানকার সংখ্যালঘুরা খুন হচ্ছেন। তাঁর অভিযোগ সংখ্যালঘুদের মধ্যেই লড়াই লাগিয়ে দিচ্ছে তৃণমূল। মারছে সংখ্যালঘু, মরছেও সংখ্যালঘু।
রাজ্য বিজেপি সভাপতি বলেছেন বিজেপি সংখ্যালঘু, সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাসী নয়। যাঁরা ভারতে রয়েছেন সবাই ভারতীয়।









