HomeMurshidabadবহরমপুরে মুখ্যমন্ত্রী, করলেন জনসংযোগও 

বহরমপুরে মুখ্যমন্ত্রী, করলেন জনসংযোগও 

২ দিনের জেলা সফরের প্রথমদিনে মুর্শিদাবাদের বহরমপুর পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে তিনি হেলিকপ্টারে করে বহরমপুর ব্যারাক স্কোয়ারে নামেন। তাঁকে সেখানে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের দুই সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার, খলিলুর রহমান, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার কুমার সানি রাজ, একাধিক বিধায়ক, সাংসদ এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা।
দলের অনেক কর্মী-সমর্থক ব্যারাক স্কোয়ারে উপস্থিত হয়েছিলেন। সেখানে উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। মঙ্গলবার রাতের বেলা মুখ্যমন্ত্রী ব্যারাক স্কোয়ার থেকে সার্কিট হাউসে থাকবেন। বুধবার তাঁর মালদহের গাজোলে দলীয় সভায় যোগ দেওয়ার কথা। এসআইআর সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় মালদাবাসীকে তিনি বার্তা দেবেন। এরপর সেখান থেকে হেলিকপ্টারে তিনি পুনরায় ফিরে আসবেন বহরমপুরে। বুধবার বহরমপুরে ফিরে হেলিপ্যাড সংলগ্ন ময়দানে যে খাদি মেলা হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী যেতে পারেন। বুধবার সন্ধ্যায় বহরমপুর সার্কিট হাউসে জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ জেলার আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন।
এরপর রাত্রি বাস করবেন বহরমপুর সার্কিট হাউসে। বৃহস্পতিবার সকালে বহরমপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা করে মুখ্যমন্ত্রী পৌঁছবেন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে বহরমপুর স্টেডিয়ামে। বৃহস্পতিবার বিকেলে বহরমপুর স্টেডিয়ামে জনসভার শেষে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী রওনা দেবেন কলকাতার পথে।
Sanjib Das
Sanjib Das
Sub Editor: Sanjib worked in a press as a designer after passing out with Science from Ramkrishna Mission , Khardah. His exceptional command over language got him a berth in TV Journalism
সম্পর্কিত সংবাদ

সবচেয়ে জনপ্রিয়