গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home International জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ চীন

    জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ চীন

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স

    তাইওয়ান সম্পর্কে জাপানের নতুন প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে জাপানে জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন। গত সপ্তাহে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জাপানের সংসদে বলেছেন, তাইওয়ানের ওপর সশস্ত্র আক্রমণের ফলে সম্মিলিত আত্মরক্ষার অধীনে দ্বীপটিকে সমর্থন করার জন্য সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে।

    প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের মন্তব্যের প্রতিবাদ জানাতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেজিংয়ে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতকে তলব করেছে।এর আগে জাপানের নিম্নকক্ষের বাজেট কমিটির বৈঠকে তাকাইচি বলেছেন,তাইওয়ানে জরুরি অবস্থা তৈরি হলে, বিশেষ করে যদি সেখানে বলপ্রয়োগ হয় এবং তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে জাপান আত্মরক্ষার জন্য তার বাহিনী মোতায়েন করতে পারে।পরে তিনি স্পষ্ট করেন,এটি ছিল নিতান্তই সবচেয়ে খারাপ সম্ভাব্য পরিস্থিতির একটি অনুমান এবং এতে সরকারের বর্তমান অবস্থানের কোনো পরিবর্তন নেই।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং জাপানের রাষ্ট্রদূত কানাসুগি কেনজিকে তলব করে প্রতিবাদ জানান। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সান তাকাইচির মন্তব্যকে অত্যন্ত বিদ্বেষপূর্ণ। তিনি আরো বলেন, এই মন্তব্য চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং চীনের জনগণের অনুভূতিতে গভীর আঘাত দিয়েছে।