
বাংলাদেশে যারাই গ্রেফতার হয়েছেন, তাঁরা যেন স্বচ্ছ বিচার পান। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের জামিন খারিজ নিয়ে বার্তা দিয়েছে ভারত।
বাংলাদেশে প্রায় দেড় মাস ধরে জেলবন্দি ইসকনের প্রাক্তন সদস্য চিন্ময়কৃষ্ণ দাস। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে ফের খারিজ গিয়েছে তাঁর জামিনের আবেদন। এই প্রসঙ্গে শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের আশা বাংলাদেশে যারাই গ্রেফতার হয়েছেন, তাঁরা যেন সুবিচার পান।ভারতের মূল ও একমাত্র আশা সেটাই। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ আবেদন জানিয়েছে ভারতকে।এর বাইরে তাঁর আর কিছু বলার নেই। ৫ অগাস্ট বাংলাদেশ থেকে আসার পরে থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। এর আগেও বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে সেখানে ফেরত পাঠানোর কথা বলা হয়েছিল।
ডিসেম্বরে বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হুসেন আনুষ্ঠানিকভাবে ভারতের বিদেশমন্ত্রককে শেখ হাসিনাকে বাংলাদেশে তথা ঢাকাতে ফেরত পাঠানোর কথা বলেছিলেন।








