
গোবিন্দভোগ সহ রাজ্যের ৩ ধরণের চালকে রাষ্ট্রসংঘের স্বীকৃতি দিতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী শংসাপত্রটি পোস্ট করে লিখেছেন পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় রাজ্য সরকারের বিশেষ প্রকল্প মাটির সৃষ্টিও স্বীকৃতি পেয়েছে। আন্তজাতিক স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই স্বীকৃতি পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য উৎসর্গিত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংগঠন এফএও পশ্চিমবঙ্গের গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচূড় চালকে খাদ্য সংস্কৃতির হেরিটেজ তকমা দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকারের আন্তর্বিভাগীয় প্রকল্প মাটির সৃষ্টি।
এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমের জেলাগুলোর অনাবাদি জমিতে ফসল ফলানোর কৌশল আয়ত্ত করা হয়েছে। তাঁর দাবি রাজ্য সরকারের ভূমি, সেচ এবং পঞ্চায়েত দফতরের সম্মিলিত প্রয়াসে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।








