গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ওরিও, চকোলেট বাক্সে ৬২ কোটির কোকেন। গ্রেফতার মহিলা

    ওরিও, চকোলেট বাক্সে ৬২ কোটির কোকেন। গ্রেফতার মহিলা

    0
    168
    ছবি সৌজন্যে : এক্স
    ওরিও, চকোলেট বাক্সে ৬২ কোটির কোকেন সহ মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে এক মহিলাকে গ্রেফতার করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স। জানা গিয়েছে, আগে থেকেই গোয়েন্দা সূত্রে খবর ছিল ডিআরআই-র কাছে।
    এরপর মঙ্গলবার দোহা থেকে মুম্বইগামী বিমানটি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তজাতিক বিমানবন্দরে পৌঁছতেই তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। সেই সময়ই অভিযুক্তের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় বলে দাবি। সঙ্গে সঙ্গে আটক করা হয়েছে তাকে। জানা যাচ্ছে, ওই মহিলার ব্যাগ থেকে প্রায় ৬ কেজিরও বেশি কোকেন উদ্ধার হয়েছে।
    যার আনুমানিক বাজারমূল্য ৬২ দশমিক ৬ কোটি টাকা। ডিআরআই এক বিবৃতিতে জানিয়েছে, ওই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৩০০টি ক্যাপসুলে ভরা ছিল। যা ছয়টি ওরিও বিস্কুটের বাক্স ও তিনটি চকোলেটের বাক্সে লুকানো ছিল।