
দেশে কংগ্রেস ক্ষমতায় আসলে ৫০ শতাংশের সীমা ছাড়াবে সংরক্ষণ। বিজেপি দাবি খারিজ করে জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
মঙ্গলবার ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধী বলেছিলেন, ভারতে যখন ন্যায় স্থাপন হবে, কংগ্রেস তখন সংরক্ষণ তুলে দেবে।বর্তমান ভারতে সেই অবস্থা নেই। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, কংগ্রেস যে আসলে সংরক্ষণ বিরোধী, সেটাই রাহুল গান্ধীর কথায় স্পষ্ট। যতদিন বিজেপি থাকবে, ততদিন কেউ সংরক্ষণ বাতিল করতে পারবে না। তারপরেই পাল্টা জবাবে লোকসভার বিরোধী দলনেতা বলেছেন, কিছু মানুষ তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে বলছে যে তিনি সংরক্ষণ বিরোধী। কিন্তু কংগ্রেস ক্ষমতায় এলে ৫০ শতাংশের সীমা ছাড়াবে সংরক্ষণ।









