
আদালতের নির্দেশ উপেক্ষা করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এই অভিযোগে কলকাতার পুর কমিশনার এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। বুধবার তিনি নির্দেশ দেন, যার জেরে বৃহস্পতিবার বেলা ১২টায় অনলাইনে তাঁকে হাজিরা দিতে হবে।
অভিযোগ, রাজ্যে ওবিসি-এ এবং ওবিসি-বি গোত্র বাতিল করা হলেও সেই গোত্র মেনেই সাব-অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
সূত্রের খবর, এ দিন থেকেই সেই নিয়োগের আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।








