গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Coochbehar ছেলের মৃত্যুতে দলের হাত, বিস্ফোরক কোচবিহারের তৃণমূল নেতা

    ছেলের মৃত্যুতে দলের হাত, বিস্ফোরক কোচবিহারের তৃণমূল নেতা

    0
    540
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ছেলের মৃত্যুতে তৃণমূলেরই কারও হাত থাকতে পারে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন কোচবিহারে মৃত যুব তৃণমূল নেতা অমর রায়ের বাবা মহিম রায়।

    তাঁর অভিযোগ রাজনৈতিক কারণে অনেকেরই সঙ্গে শত্রুতা রয়েছে পরিবারের। শত্রুপক্ষ যেমন বিরোধী বিজেপি আছে, তেমনই তৃণমূলেও আছে। এই পরিস্থিতিতে পুলিশ এবং দলের কাছে নিরপেক্ষ তদন্ত চাইছেন পুত্রহারা মহিম। তাঁর দাবি স্ত্রী পঞ্চায়েত প্রধান হওয়ার পর অনেক শত্রু তৈরি হয়েছিল। ছেলের খুনের পিছনে তাদের হাত থাকতে পারে।

    শনিবার বিকেলে ডোডেয়ার হাটে যুব তৃণমূল নেতা অমর রায়কে গুলি করে খুন করা হয়। তাঁর বাবার অভিযোগ যে সন্দেহভাজন চারজন ছিল তাদের মধ্যে তিনজনকে আটক করা হলেও পুলিশ ছেড়ে দিয়েছে।